Home / Entertainment / ‘রাঘব ইডি ও সিবিআইয়ের ভয়ে আপ আদমি পার্টি ছেড়েছেন’

‘রাঘব ইডি ও সিবিআইয়ের ভয়ে আপ আদমি পার্টি ছেড়েছেন’

‘রাঘব ইডি ও সিবিআইয়ের ভয়ে আপ আদমি পার্টি ছেড়েছেন’
ছবি: যুগান্তর

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডার আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুক্রবার জনতা পার্টিতে যোগ দিয়ে সবাইকে চমকে দেন তিনি। সারাদিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

এদিকে ইউটিউবার ধ্রুব রাঠিও একটি ভিডিও শেয়ার করে এ রাজনীতিবিদের বিজেপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রাজনীতিকে সবচেয়ে বড় প্রতারক বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে, রাঘব চাড্ডার ইডি ও সিবিআইয়ের ভয়ে আপ আদমি পার্টি ছেড়ে দিয়েছেন। এবার দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি মিম শেয়ার করে নিয়েছেন।

প্রকাশ রাজ যে মিমটি শেয়ার করে নিয়েছেন, তাতে ক্যাপশনে লেখা আছে— ‘আমি পুলিশ বাহিনী ছাড়ছি। কারণ তারা অপরাধের বিরুদ্ধে লড়াই করার তাদের মূলনীতি থেকে সরে গেছে। এ কারণেই আমি এখন দাউদ ইব্রাহিমকে আমন্ত্রণ করতে চলেছি।’ এই মিমটি শেয়ার করে এ অভিনেতা আরও লিখেছেন— ‘জাস্ট আসকিং।’ 

সামাজিক মাধ্যমে প্রকাশ রাজের এই টুইটে মানুষ নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক নেটিজেন লিখেছেন— স্যার আপনার ভাষার দিকে খেয়াল রাখা উচিত। আরেক নেটিজেন লিখেছেন— আপনাকে হতাশা দেখা যাচ্ছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন—এটি কি প্যান ইন্ডিয়া অভিনেতার ভাষা? ধ্রুব রাঠিও কটাক্ষ করেছিলেন।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *