Home / Entertainment / রাঘব-পরিণীতির বিয়ে নিয়ে উল্টো সুর প্রিয়াংকার মায়ের!

রাঘব-পরিণীতির বিয়ে নিয়ে উল্টো সুর প্রিয়াংকার মায়ের!

রাঘব-পরিণীতির বিয়ে নিয়ে উল্টো সুর প্রিয়াংকার মায়ের!
ছবি: যুগান্তর

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ে অক্টোবরে। তাদের এনগেজমেন্টও হয়ে গেছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে অভিনেত্রীর একটি ভিডিও।

প্রিয়াংকা চোপড়ার বিয়ের পাঁচ বছরের মাথায় ফের বিয়ের তোড়জোড় চলছে চোপড়া পরিবারে। প্রস্তুতি তুঙ্গে। বয়সে ছোট বিদেশি জামাই ঘরে এনেছে মেয়ে, আর পরিণীতি দেশের অন্যতম চর্চিত সংসদ সদস্যের গলায় মালা দিতে যাচ্ছেন। 

এর মাঝেই পরিণীতির বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়লেন প্রিয়াংকার মা মধু চোপড়া। মধু চোপড়ার সামনে এ নিয়ে প্রশ্ন করা হলে সাফ এড়িয়ে যান তিনি। 

তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনো খবর নেই। যদি এমনটা ঘটত তা হলে আমি জানতাম। আমি সত্যিই জানি না যে অক্টোবরে ওরা বিয়ে করছে।’ 

এর পর পরিণীতির কাকিমা বলেন, ‘বিয়ের কথা পাকা হলে আমরা নিজেরাই সবাইকে জানিয়ে দেব’। 

পরিণীতি খুবই ঘনিষ্ঠ প্রিয়াংকা ও মধু চোপড়ার। বিয়ের তারিখ পাকা হলে মধু চোপড়া জানবেন না এমনটি সম্ভব নয়। যদিও অনেকের মতেই গোটা বিষয় ধামাচাপা দিতেই সত্যিটা এড়িয়ে গেলেন প্রিয়াংকার মা।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *