Home / Entertainment / রাখি সাওয়ান্তের জীবনকাহিনী নিয়ে বায়োপিক!

রাখি সাওয়ান্তের জীবনকাহিনী নিয়ে বায়োপিক!

রাখি সাওয়ান্তের জীবনকাহিনী নিয়ে বায়োপিক!
ছবি: যুগান্তর

রাখি সাওয়ান্তের জীবনকাহিনি গল্পের থেকেও কম নয়। তাই রাখির জীবনীচিত্র আসতে চলেছে বড়পর্দায়। স্বামীকে হাজতে রেখেই বায়োপিক বানানোর কথা জানালেন রাখি। 

এ মুহূর্তে চর্চায় রাখি সাওয়ান্ত ও আদিল দুরানির দাম্পত্য কলহ। তিনি অত্যাচারের শিকার, এই মর্মে স্বামী আদিলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনসহ চুরি এবং অন্যান্য অভিযোগ এনেছেন রাখি। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার রাখির স্বামী আদিল। এ মুহূর্তে জেলবন্দি রাখির স্বামী। 

এর মাঝেই নিজের জীবনীচিত্র নির্মাণের সিদ্ধান্ত নিলেন রাখি। ছবির নাম ‘রাউডি রাখি’। 

বারবার বিতর্কে জড়িয়েছেন রাখি। তবে তাতে পরোয়া করেন না। বরং রাখঢাখ না রেখেই কথা বলেছেন। তার পর দুবার বিয়ে। প্রতিবারই চূড়ান্ত নাটকীয়তা রাখির বিয়ে নিয়ে। এবার নিজের বায়োপিক বা জীবনীচিত্র বানাচ্ছেন রাখি, খবর দিলেন রাখির দাদা। 

ছবিতে পরিচালক থেকে অভিনয় সবটাই রাখি একাই করছেন। আপাতত দুবাইয়ে অভিনয়ের স্কুল খোলা নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। সেই দিকটা সামলেই ছবির কাজে হাত দেবেন রাখি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *