Home / Entertainment / রণবীরের যে ভিডিও দেখে হাসতে হাসতে লাল হয়ে গেলেন দীপিকা

রণবীরের যে ভিডিও দেখে হাসতে হাসতে লাল হয়ে গেলেন দীপিকা

রণবীরের যে ভিডিও দেখে হাসতে হাসতে লাল হয়ে গেলেন দীপিকা
ছবি: যুগান্তর

ষষ্ঠ বিবাহবার্ষিকীতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা রণবীর সিং। শুভেচ্ছাবার্তায় কী এমন কথা বললেন অভিনেতা, যে কথা শুনে হাসতে হাসতে লাল হয়ে গেলেন দীপিকা পাড়ুকোন!

এ যেন নানা দীপিকার একখানি মালা! গাঁথলেন স্বয়ং রণবীর সিং। কারণটা আর কিছুই নয়; স্ত্রীকে জানান দেওয়া তিনি কতখানি গুরুত্বপূর্ণ। বিশেষত ১৪ নভেম্বরের মতো দিনে। 

২০১৮ সালে এই দিনেই সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। বিবাহবার্ষিকীর সকালে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর ভাগ করে নিলেন একটি, দুটি নয়; একেবারে ১৫টি ছবি। কিন্তু কোথাও তিনি নেই। রয়েছেন শুধু দীপিকা আর দীপিকা পাড়ুকোন।

বৃহস্পতিবার সকালে রণবীর তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে এ ১৪টি ছবি ও একটি ভিডিও শেয়ার  করেছেন। এই সিরিজের প্রথমটিই একটি ছোট ভিডিও, যেখানে দেখা যাচ্ছে— হাসিতে ফেটে পড়ছেন দীপিকা পাড়ুকোন। হাসতে হাসতে চোখে জল চলে আসছে অভিনেত্রীর; মুখ মুছে নিচ্ছেন তোয়ালেতে। লাল হয়ে যাচ্ছে গাল, আবার হাসছেন। 

রণবীর এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গান— ‘হাসতি রহে তু হাসতি রহে, হয়া কি লালি খিলতি রহে…’, সোনু নিগমের কণ্ঠে। বোঝাই যাচ্ছে স্ত্রীর এই হাসিটাই তিনি দেখতে চান সারাজীবন।

পোস্টে রণবীর দীপিকাকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন— প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন— শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালোবাসি।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা। ইতালির লেক কোমোতে বসেছিল বিয়ের আসর। পরে অবশ্য দেশে ফিরে প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারা। পাঁচ পেরিয়ে ছয়ে পা দিল তাদের বিয়ের বয়স। এ বছরের বিবাহবার্ষিকী একটু বিশেষ। কারণ গত সেপ্টেম্বরে ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া। তবে রণবীর নিজের মতো মেয়ের সঙ্গেও দীপিকার কোনো ছবি শেয়ার করেননি। শুধু একটি ছবি দিয়েছেন দীপিকার স্ফীতোদরের। নানা মুহূর্তের সঙ্গেই ধরা পড়েছে ‘পিকু’ একটি দৃশ্যও। বোঝা যায়, অবসরে দীপিকা দেখছেন ছবিটি, সেই মুহূর্তকেই বন্দি করেছেন রণবীর।

২০১৩ সালের সঞ্জয় লীলা বানসালি ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন রণ-দীপ। তার পর ২০১৫ সালে তাদের দেখা যায় বানসালিরই ‘বাজিরাও মস্তানি’ ছবিতে। তারপরই বিয়ে। সেই বিয়েও পেরিয়ে গেল পাঁচ বছর। রণবীরের পোস্টে অনুসরণকারীরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।

প্রেম হোক বা দাম্পত্য, রণবীর সব সময়ই ‘ট্রেন্ড’ তৈরি করে থাকেন। এক অনুরাগিণী তাই মন্তব্য বাক্সে লিখে গেছেন—আমার মনের মানুষটিও যদি এই এভাবে আমার ছবি পোস্ট না করে, যেন আমাকে ছাড়া শ্বাসই নিতে পারে না… তা হলে আর সে কী করল?

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *