Home / Entertainment / যে দুজনের কারণে বলিউডে জনপ্রিয় ক্যাটরিনা

যে দুজনের কারণে বলিউডে জনপ্রিয় ক্যাটরিনা

যে দুজনের কারণে বলিউডে জনপ্রিয় ক্যাটরিনা
ছবি: যুগান্তর

ক্যাটরিনা কাইফকে বলিউডে প্রতিষ্ঠিত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভিনেত্রী। 

২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন ক্যাটরিনা। রূপালী পর্দায় হাতেখড়ি হওয়ার আগে মডেলিং করতেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা স্পষ্ট করে বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং লারা দত্তের কারণে তিনি আজ সুপারস্টার। 

ক্যাটরিনা জানিয়েছেন, বলিউডে তার দুই অগ্রজ প্রিয়াঙ্কা আর লারার কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন। ক্যাটরিনাকে হাতে ধরে নাচ শিখিয়েছেন তারা দুইজন। 

অতীতের স্মৃতিচারণ করে ক্যাটরিনা বলেন, ‘বলিউডি সিনেমায় কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। হিন্দি শিখতে শুরু করি। সেই সময় কত্থকের ক্লাসেও ভর্তি হই। প্রিয়াঙ্কা ছিল সেই ক্লাসের ‘স্টার’। প্রিয়াঙ্কা সবচেয়ে ভালো নাচ করত। তাই আমিও ওর কাছ থেকেই শিখে নিতাম।’

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *