Home / Entertainment / যে কারণে ১২ কেজি ওজন কমিয়েছেন আফরান নিশো

যে কারণে ১২ কেজি ওজন কমিয়েছেন আফরান নিশো

যে কারণে ১২ কেজি ওজন কমিয়েছেন আফরান নিশো
ছবি: যুগান্তর

নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ক্যারিয়ারের শুরু থেকেই বিচিত্র চরিত্রে অভিনয় করে প্রশংসিত এ অভিনেতা। টিভি, ওটিটিসহ নানা মাধ্যমে নিয়মিত তার অভিনীত নাটক প্রচার হচ্ছে। তবে টেলিভিশন নাটকের চেয়ে এ অভিনেতা বর্তমানে ওটিটি প্ল্যাটফরমের কাজ নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। 

এ বছর সিনেমার পাশাপাশি ওটিটির কাজেও ব্যস্ত থাকবেন। ‘আ কমন ম্যান’ ও আলোচিত সিরিজ কাইজারের দ্বিতীয় পর্ব ‘কাইজার লেভেল টু’-এ অভিনয় করবেন তিনি। দুটি সিরিজই ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

বুধবার সিরিজ দুটির ঘোষণা উপলক্ষে রাজধানীর গুলশান ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা কথা বলেন নিশো। সেখানে নিজের ওজন কমানোর খবর জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেতা। 

আগামী মার্চে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং শুরু করবেন আফরান নিশো। এ জন্য ছয় মাসে ১২ থেকে ১৩ কেজি ওজন কমিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

নিশো বলেন, শুধু সিনেমার জন্য নয়।  নিজের, পরিবারের ও সিনেমার জন্য ওজন কমিয়েছি।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *