Home / Entertainment / যে কারণে কারিশমার সঙ্গে সিনেমা করা বন্ধ করেছিলেন গোবিন্দ

যে কারণে কারিশমার সঙ্গে সিনেমা করা বন্ধ করেছিলেন গোবিন্দ

যে কারণে কারিশমার সঙ্গে সিনেমা করা বন্ধ করেছিলেন গোবিন্দ
ছবি: যুগান্তর

একটা সময় বলিউডের জনপ্রিয় জুটি বলতেই গোবিন্দা ও কারিশমা কাপুর। তারা একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দেওয়ার পরও হঠাৎ কেন তারা একসঙ্গে কাজ করা বন্ধ করে দিলেন? এবার সে বিষয় মুখ খুলেছেন অভিনেত্রী শাগুফতা আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কারিশমা কাপুরের কাজের ধরন এবং গোবিন্দার সঙ্গে তার জুটি ভাঙার নেপথ্যে কারণ জানালেন।

শাগুফতা বলেন, কারিশমা অত্যন্ত পরিশ্রমী একজন অভিনেত্রী। তবে তার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও সেটে দেখানো হাবভাব কিংবা অহংকার সবার নজর কাড়ত। তিনি বলেন, একজন সহ-অভিনেতার সঙ্গে সেটে দৃশ্য ফুটিয়ে তোলার সময় পারস্পরিক বোঝাপড়া বা ‘গিভ অ্যান্ড টেক পলিসি’ থাকা ভীষণ জরুরি। 

তবে কারিশমা কাপুরের ক্ষেত্রে তা ভিন্ন রূপ দেখা যায়। অনেক সময় শুটিংয়ের ফাঁকে বা ডায়ালগ বলার সময় অন্যকে সহযোগিতা না করে নিজের মতো করে কাজ সেরে চলে যাওয়ার প্রবণতা দেখা যেত, যা শেষ পর্যন্ত সহশিল্পীর অভিনয়ে প্রভাব ফেলে। 

নব্বইয়ের দশকে ‘কুলি নম্বর ১’, ‘রাজা বাবু’, ‘হসিনা মান জায়েগি’-র মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া এ জুটি কেন হঠাৎ আলাদা হয়ে গেল, সে প্রসঙ্গে শগুফতা মনে করেন— সময়ের সঙ্গে সঙ্গে হয়তো কাজের প্রতি আগ্রহ কিংবা পারস্পরিক রসায়নে ভাটা পড়েছিল। অথবা হতে পারে দর্শকদেরও দীর্ঘদিন একই জুটিকে বারবার দেখতে একঘেয়ে লাগতে পারে। 

প্রসঙ্গত অভিনেতা ডেভিড ধাওয়ানের ১৯৯৭ সালের হিট সিনেমা ‘হিরো নম্বর ১’-এ গোবিন্দা ও কারিশমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শাগুফতা আলিও। বর্তমানে এ বর্ষীয়ান অভিনেত্রীর মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *