Home / Entertainment / যুগান্তরের অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতালেন জায়েদ খান

যুগান্তরের অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতালেন জায়েদ খান

যুগান্তরের অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতালেন জায়েদ খান
ছবি: যুগান্তর

চিত্রনায়ক জায়েদ খান সিনেমা নিয়ে যতটা আলোচনায় থাকেন, তার চেয়ে বেশি আলোচনায় থাকেন বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। বিশেষ করে বিভিন্ন মন্তব্যে থেকে শুরু করে ডিগবাজি দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় আসেন এ নায়ক।  

আরও পড়ুন: ‘মনে হচ্ছে যেন কাউকে খুঁজতে দ্বারে দ্বারে ঘুরছি’, সাংবাদিককে মাহি

তবে জায়েদ খান চিত্রনায়ক হিসেবে পরিচিত পেলেও বর্তমানে এ অভিনেতা গায়ক হিসেবে পরিচিতি পাচ্ছেন ভক্তদের মাঝে। যেখানেই যাচ্ছেন সুযোগ পেলেই ইনস্ট্রুমেন্ট ছাড়াই খালি গলায় মাইক্রোফোন হাতে নিয়ে গান গেয়ে দর্শক মাতাচ্ছেন।  

এরই অংশ হিসেবে বুধবার যুগান্তরের ২৫ বছর পদাপর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েও গান গাইতে ভোলেননি। অনুষ্ঠানে তার গান শুনে হাজার হাজার দর্শক উচ্ছ্বাসে মেতে ওঠেন। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েও গান গাইতে দেখা গেছে দর্শকদের। 

জায়েদ খানের গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *