Home / Entertainment / মুসলিম ও খ্রিস্টান পরিবারের গল্প

মুসলিম ও খ্রিস্টান পরিবারের গল্প

মুসলিম ও খ্রিস্টান পরিবারের গল্প
ছবি: যুগান্তর

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রতি সপ্তাহে নিজস্ব প্রযোজনায় একটি নাটক প্রচার করে। এ সপ্তাহের প্রচারিতব্য নাটকের নাম ‘মাতৃত্ব’।

মোজাম্মেল হক নিয়োগীর রচনায় এটি প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন। এর গল্প গড়ে উঠেছে মুসলিম ও খ্রিস্টান পরিবারের সদস্যদের নিয়ে।

নির্মাতা জানিয়েছেন, গল্পে দেখা যাবে খ্রিস্টান সম্প্রদায়ের মা ফ্লোরা ছেলে জেমসের সঙ্গে থাকেন। জেমসের স্ত্রী এক বছরের সন্তান রেখে মারা যান। অন্যদিকে মুসলিম পরিবারের রাহেলা তার দুই বছরের সন্তানকে নিয়ে বসবাস করেন। তার স্বামী মিজান বিদেশে থাকে। রাহেলা খ্রিস্টান পরিবারের সন্তানটিকে মাতৃস্নেহে বড় করতে থাকেন। তারপর নানান নাটকীয়তায় গল্প এগিয়ে যায়।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মিলি বাসার, সাঈদ বাবু, তাহমিনা মৌ, মনির আহম্মেদ শাকিল, মেহেরীন জাহান শান্তামনি, দোলা, তমাসহ অনেকে।

এটি আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে।

আনন্দনগর প্রতিবেদক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *