Home / Entertainment / মা হলেন অভিনেত্রী প্রিয়া

মা হলেন অভিনেত্রী প্রিয়া

মা হলেন অভিনেত্রী প্রিয়া
ছবি: যুগান্তর

অ্যাটলি-প্রিয়া, দক্ষিণী সিনেমায় আলোচিত দুটি নাম। একজন পরিচালক, অপরজন অভিনেত্রী। দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি। অপরদিকে তামিল-মালায়ালাম অভিনেত্রী প্রিয়া মোহন। এখন থেকে ৮ বছর আগে অর্থাৎ ২০১৪ সালে বিয়ে করেন অ্যাটলি-প্রিয়া। মঙ্গলবার তাদের সংসারে এসেছে নতুন অতিথি। এদিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া।

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে মঙ্গলবার দেওয়া এক পোস্টে পুত্র সন্তান জন্মের কথা জানিয়েছেন এই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায়, সাদা ধবধবে বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী প্রিয়া  এবং পরিচালক অ্যাটলি। দুজনের হাতে ছোট দুটো জুতা। ক্যাপশনে লেখা ‘পুত্র সন্তান হয়েছে।’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আরেকটি ছবিতে স্ত্রী প্রিয়ার বেবিবাম্পে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন পরিচালক অ্যাটলি। ছবির ক্যাপশনে লেখা, ‘ওরা ঠিকই বলেছে। ঠিক যেভাবে আমরা আমাদের ছেলে সন্তানকে পেয়েছি। এর চেয়ে ভালো কোনো অনুভূতি পৃথিবীতে নেই। আজ থেকে পিতৃত্বের একটি নতুন অ্যাডভেঞ্চার শুরু হলো। কৃতজ্ঞতা সবার প্রতি।

প্রতিবেদনে বলা হয়েছে, সংসারে নতুন অতিথির আগমনে শুধু তারকা দম্পতিই খুশি নয়, এ খবরে উচ্ছ্বসিত শুভাকাঙ্ক্ষীরাও। ভক্তদের পাশাপাশি ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে অ্যাটলি-প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক তারকা। অভিনেত্রী সামান্থা প্রভু, কাজল আগারওয়াল, কীর্তি সুরেশসহ এ তালিকায় রয়েছেন আরও অনেকে।

উল্লেখ্য, তামিল সিনেমা ‘রাজা রানি’ নির্মাণের মাধ্যমে ২০১৩ সালে পরিচালক হিসেবে অ্যাটলির অভিষেক হয়। এখন পর্যন্ত সাতটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- থেরি, মের্শাল, বিগিলি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *