Home / Entertainment / মা হলেন অভিনেত্রী ঈশানা

মা হলেন অভিনেত্রী ঈশানা

মা হলেন অভিনেত্রী ঈশানা
ছবি: যুগান্তর

মা হয়েছেন মডেল-অভিনেত্রী ঈশানা খান। বুধবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে পুত্রসন্তান জন্ম দেওয়ার কথা নিজেই জানান ঈশানা। এর আগে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সিডনির এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। 

বুধবার সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান ঈশানা। এর পর সন্তানের নাম জানিয়ে নিজের মা হওয়ার অনুভূতির কথাও জানান। লেখেন, ‘এটা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে, এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী আমি।’

কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা ও আনন্দের এই বিশেষ দিনে আমরা আমাদের পুত্রসন্তান সায়েশান চৌধুরীর আগমনের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমার সন্তান ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি সকাল ৫টা বেজে ৪০ মিনিটে জন্মগ্রহণ করে।’

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ঈশানা খান। এর পর একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি র্যাম্প মডেল হিসেবেও পরিচিতি তৈরি করেছেন। 

২০১৯ সালের ১০ জুলাই বিয়ে করেন এই অভিনেত্রী। তার স্বামী সারিফ চৌধুরী। পেশায় একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। বিয়ের পর পরই স্বামীকে নিয়ে অস্ট্রেলিয়াতে থাকতে শুরু করেন ঈশানা। সেখান থেকেই জানালেন ভক্তদের মা হওয়ার সুখবর।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *