Home / Entertainment / মাদক মামলায় তেলেগু অভিনেত্রী হেমা গ্রেফতার

মাদক মামলায় তেলেগু অভিনেত্রী হেমা গ্রেফতার

মাদক মামলায় তেলেগু অভিনেত্রী হেমা গ্রেফতার
ছবি: যুগান্তর

বেঙ্গালুরুর মাদক মামলায় তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হেমাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। 

সেমাবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন প্রতিবেদন প্রকাশ করেছে। 
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৯ মে অনুষ্ঠিত বেঙ্গালুরুর নিষিদ্ধ মাদক সেবন করার মামলায় গ্রেফতার করা হয়েছে হেমাকে। জন্মদিনের আড়ালে ওইদিন চলছিল মাদক সেবনের আসর। তাই সে পার্টিতে হেমাসহ যোগ দিতে শুরু করেন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও  বেঙ্গালুরুর আমন্ত্রিত অতিথিরা।

এ ছাড়া এ পার্টিতে ১০৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ৭৩ জন পুরুষ ও ৩০ জন নারী ছিলেন।
গোপন সংবাদ পেয়ে এ পার্টিতে অভিযান চালায় সিসিবি। পার্টিতে যোগ দেওয়া অতিথিদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। হেমাসহ ৮৬ জনের রক্ত পরীক্ষার রিপোর্টে মাদক গ্রহণের তথ্য পাওয়া যায়। 

পার্টিতে অভিযান চালিয়ে পুলিশ এমডিএমএ পিল, এমডিএমএ ক্রিস্টাল, হাইড্রো ক্যানাবিস (গাঁজা), কোকেন, হাই-এন্ড কারস, সাউন্ড এবং লাইটিংসহ ডিজে সরঞ্জাম জব্দ করে; যার মূল্য এক কোটি ৫০ লাখ রুপি।

জানা গেছে, পরিচয় গোপন রাখতে বোরকা পরে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু জিজ্ঞাসাবাদে তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে গ্রেফতার করে সিসিবি।

আশির দশকের শেষের দিকে চলচ্চিত্রে পা রাখেন হেমা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে আড়াই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কমেডিয়ান হিসেবেও খ্যাতি রয়েছে ৫৭ বছর বয়সি হেমার।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *