Home / Entertainment / মন্ত্রীর সেই নাতিকে নিয়ে উড়াল দিলেন জাহ্নবী 

মন্ত্রীর সেই নাতিকে নিয়ে উড়াল দিলেন জাহ্নবী 

মন্ত্রীর সেই নাতিকে নিয়ে উড়াল দিলেন জাহ্নবী 
ছবি: যুগান্তর

চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই অভিনেত্রীর আরেকটি পরিচয় আছে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে।  

সম্প্রতি ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী চুটিয়ে প্রেম করছেন বলে গুঞ্জন উঠেছে।  শুধু তাই নয়, এ জুটির একটি চুমুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এ নায়িকার। 

সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর গত বছরের শেষের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তার পর এ জুটির পুরনো প্রেম চর্চায় পরিণত হয়। এবার শিখর পাহাড়িয়াকে সঙ্গে নিয়ে উড়াল দিলেন জাহ্নবী।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে অনিল কাপুরের জন্মদিনে বাবা বনি কাপুরের সঙ্গে যোগ দেন জাহ্নবী। এদিনও জাহ্নবীর সঙ্গে হাজির হয়েছিলেন শিখর পাহাড়িয়া। এবার জাহ্নবীর পরিবারের সঙ্গে বেড়াতে গেলেন শিখর। মুম্বাই এয়ারপোর্টে একসঙ্গে দেখা যায়, জাহ্নবী-খুশি, বনি কাপুর ও শিখর পাহাড়িয়াকে। এসব বিষয় কেন্দ্র করে আরও জোরালো হয়েছে শিখর-জাহ্নবীর প্রেমের গুঞ্জন। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি এ জুটির কেউই।

এ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, কাপুরের সঙ্গে এয়ারপোর্টে প্রবেশ করছেন শিখর পাহাড়িয়া। তবে তারা কোথায় যাচ্ছেন তা বোঝা যাচ্ছে না। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *