Home / Entertainment / ভিকির ওপর রাগ করে বিয়ে বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা!

ভিকির ওপর রাগ করে বিয়ে বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা!

ভিকির ওপর রাগ করে বিয়ে বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা!
ছবি: যুগান্তর

২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। কিন্তু বিয়ের দুদিন আগে নাকি মত বদলে ফেলেন ক্যাটরিনা। বিয়ে করার দরকার নেই জানিয়ে দেন ভিকিকে।

বয়সের ফারাক ৫ বছর হলেও বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথম দিকে নাম থাকে নায়িকার। সারা বছরই কর্মব্যস্ত তিনি। 

সিনেমা ছাড়াও রয়েছে বিজ্ঞাপনের কাজ। বিয়ের পর সেভাবে কোনো বিরতি না নিয়েই শুরু করে দেন ‘টাইগার ৩’-এর শুটিং। কিন্তু বিয়ের দিন দুয়েক আগে যখন ভিকিকে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির নির্মাতারা শুটিংয়ে আসার জন্য জোরাজুরি শুরু করেন, ক্যাটরিনা বেকে বসেন। 

তিনি ভিকিকে বলেন, ‘বিয়ের দুদিন আগে যদি শুটিংয়ে যাও, তা হলে এখন বিয়েটা করার দরকার নেই।’ ক্যাটরিনার এমন অভিমান দেখে আর কোনো কথা বাড়াননি ভিকি। একেবারে বিয়ের পরই সারা আলি খানের সঙ্গে এ ছবির বাকি শুটিং শেষ করেন।

১ ডিসেম্বর মুক্তি পাবে ভিকির নতুন ছবি ‘স্যাম বাহাদুর’। এ ছবিতে প্রয়াত সেনাপ্রধান, ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। 

ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। ১৯৭১ সালে তার নেতৃত্বে ভারত-পাকিস্তান যুদ্ধে সাফল্য আসে। বাংলাদেশ তৈরি হওয়ার পেছনে যার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ২০০৮ সালে মৃত্যু হয় স্যামের।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *