Home / Entertainment / ভালোবেসে শাকিব কী নামে ডাকতেন, জানালেন বুবলী

ভালোবেসে শাকিব কী নামে ডাকতেন, জানালেন বুবলী

ভালোবেসে শাকিব কী নামে ডাকতেন, জানালেন বুবলী
ছবি: যুগান্তর

বর্তমানে শাকিব খানের সঙ্গে এক ছাদের নীচে থাকেন না বুবলী। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন বুবলী। দুই বছর পরে অর্থাৎ ২০২০ সালের মার্চে জন্ম হয় ছেলে শেহজাদ খান বীরের। যদিও দুই বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন শাকিব-বুবলী। ২০২২ সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা। 

তার কয়েক মাস পরই হঠাৎ বুবলীর সঙ্গে তার সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন শাকিব। যদিও বুবলীর দাবি, তারা সময় নিচ্ছেন। তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। কিন্তু, মাঝেমধ্যেই অপু-শাকিব-বুবলী, এই ত্রয়ীর সমীকরণ নিয়ে চর্চা উঠে আসে। অপু বিশ্বাস অভিনেতার প্রথম স্ত্রী। শোনা যায়, অপু থাকাকালীনই বুবলীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান শাকিব। সম্পর্কের এই টানাপড়েনের মাঝেই শাকিব কী নামে ডাকেন তাকে, সে কথা জানালেন বুবলী।

উত্তরে বুবলী বলেন, আসলে এটা নির্ভর করছে তার মুডের ওপর। অধিকাংশ সময়ই বুবলী বলে ডাকতেন। আবার কখনো কখনো আদর করে লক্ষ্মী বলেও ডাকতেন। তবে শাকিব খানকে বুবলী কী নামে ডাকতেন, সেটি স্পষ্ট করেননি এ অভিনেত্রী।

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *