Home / Entertainment / ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ পাক অভিনেত্রীর (ভিডিও)

ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ পাক অভিনেত্রীর (ভিডিও)

ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ পাক অভিনেত্রীর (ভিডিও)
ছবি: যুগান্তর

ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পাকিস্তানের এক অভিনেত্রী। এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেছেন। 

অভিনেত্রী মেহরিন শাহ জানান, তার সঙ্গে খারাপ আচরণ এবং তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। 

মেহরিন শাহ সম্প্রতি শুটিংয়ের জন্য আজারবাইজানের বাকুতে যান, যেখানে তার সঙ্গে ছিল পরিচালক ও প্রযোজক। পাক অভিনেত্রীর অভিযোগ, তিনি যে হোটেলে ছিলেন, সেখানে পাকিস্তানি পরিচালক সৈয়দ এহসান আলি জায়দি ও ভারতীয় প্রযোজক রাজ গুপ্তা যৌনকর্মীদের নিয়ে আসতেন। এমনকি মেহরিনকে অনৈতিক প্রস্তাবও দেন। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় মেহরিন শাহর সঙ্গে বাজে আচরণ করেন বলে উল্লেখ করেন তিনি। 

মেহরিন জানান, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় খারাপ ব্যবহারের পাশাপাশি তাকে সেখানে ঠিকমতো খেতেও দেওয়া হয়নি। এমনকি অসুস্থ হয়ে পড়লে শুটিং সেট থেকে তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 

প্রযোজকের থেকে কোনো সাহায্য না পেয়ে পাক অভিনেত্রী নিজেই এখন দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করেছেন। ভিডিওতে এই পরিচালক ও প্রযোজকের কাছ থেকে অন্য অভিনেত্রীদের সাবধান থাকার কথাও বলেন তিনি। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *