Home / Entertainment / ভাইয়ের বিয়ের দিন সাবেক ভাবিকে যে উপহার পাঠালেন সালমান

ভাইয়ের বিয়ের দিন সাবেক ভাবিকে যে উপহার পাঠালেন সালমান

ভাইয়ের বিয়ের দিন সাবেক ভাবিকে যে উপহার পাঠালেন সালমান
ছবি: যুগান্তর

মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক— এরই মাঝে আরবাজ সুরায় মুগ্ধ হলেন। এর পরই জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন সালমান খানের ভাই আরবাজ খান। যেমন ভাবা, তেমনি কাজ। রোববার অবশেষে নিকাহও সেরে ফেললেন আরবাজ ও সুরা।

এদিকে বড়দিন উপলক্ষ্যে ভাইয়ের সাবেক স্ত্রী মালাইকাকে বড়দিনের উপহার পাঠালেন সালমান। সামাজিক মাধ্যমে তার ছবিও দিলেন মালাইকা।

সালমানের সংস্থা ‘বিইং হিউম্যান’ পরিবারের তরফে একগুচ্ছ উপহার পাঠানো হচ্ছে বলিপাড়ার তারকাদের। সান্তা টুপি, মোজা, স্কার্ফ, চকোলেট পাউডার এবং স্ন্যাকসে ভর্তি বাক্স… আরও কত কী! শুধু তা-ই নয়, সঙ্গে রয়েছে মিষ্টি একটি বার্তা। 

যেখানে লেখা— ‘বড়দিনের শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক। তোমার বন্ধুত্ব আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি, এই ছোট্ট উপহার তোমার মুখে হাসি ফোটাবে, ঠিক যেমন তোমার উপস্থিতি আমাদের মুখে হাসি ফোটায়। ভালোবাসাসহ সালমান খান ও বিইং হিউম্যান।' 

মালাইকা এই সবকটি উপহারের ছবি সামাজিক মাধ্যমে দিতেই রসিকতা শুরু। অনেকের ধারণা— আরবাজ় বিয়ে করতে চলেছেন বলেই মালাইকাকে উপহার পাঠিয়েছেন সালমান!

আরও পড়ুন: বড়দিনে কোথায় গেলেন রাঘব-পরিণীতি?

১৯ বছরের দাম্পত্যের পর ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজ়ের। তার পরেই ইতালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেমে পড়েন সালমানের ভাই। চার বছরের থেকে বেশি সময় জর্জিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে ২২ বছরের ছোট জর্জিয়ার সঙ্গেও সম্পর্ক টেকেনি আরবাজ়ের। এবার সুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন আরবাজ়।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *