Home / Entertainment / বেডরুমে প্রিয়াংকার কোন অভ্যাস অপছন্দ নিকের

বেডরুমে প্রিয়াংকার কোন অভ্যাস অপছন্দ নিকের

বেডরুমে প্রিয়াংকার কোন অভ্যাস অপছন্দ নিকের
ছবি: যুগান্তর

বলিউড-হলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী দম্পতি হলেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও সংগীতশিল্পী নিক জোনাস। তাদের দাম্পত্য সম্পর্কের সমীকরণের কথা অনেকেরই জানা। তারা প্রায়ই দাম্পত্যজীবনের খুঁটিনাটি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে শেয়ার করে নেন। 

এ নিয়ে প্রিয়াংকা চোপড়া প্রকাশ্যে বহুবার জানিয়েছেন, তার চোখে নিক জোনাসেই শ্রেষ্ঠ। আবার নিকও প্রিয়াংকাকে স্ত্রী হিসাবে পেয়ে ভীষণ খুশি। কখনো প্রিয়াংকার শরীরে পিৎজা রেখে খাচ্ছেন নিক, আবার কখনো একে অন্যের ঠোঁটে ডুব দিয়েছেন। 

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা প্রকাশ্যে আনলেন ব্যান্ড তারকা নিক জোনাস, জানালেন তাদের বেডরুমের নিয়মকানুনও। 

বিছানায় কেবল শুতেই পছন্দ করেন বলে জানিয়েছেন নিক জোনাস। তবে স্ত্রী প্রিয়াংকা নাকি বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখতে ভালোবাসেন। এ অভ্যাস একেবারেই পছন্দ নয় তার। তিনি খাটের পাশে রাখা চেয়ারে বসেই টিভি দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু বেডরুমের খাটের ওপর খেলাধুলা করতে মোটেই পছন্দ নয় গায়কের।

নিক জোনাস বলেন, ‘আমার বড্ড গরম লাগে, তাই অন্য রকমভাবে উষ্ণ হতে চাই না।’ নিকের এমন কথা শুনে সঞ্চালক মুচকি হেসে বলেন, আপনাদের ব্যাপারস্যাপার একটু আলাদা। 

উল্লেখ্য, প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস ২০১৮ সালের ১ ডিসেম্বর ভারতের যোধপুরে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সম্পর্কের শুরু হয়েছিল ২০১৬ সালে এবং ২০১৮ সালের মে মাসে তারা ডেটিং শুরু করেন। তবে এ তারকা দম্পতির বয়সের ব্যবধান রয়েছে ১০ বছর। প্রিয়াংকার চেয়ে ১০ বছরের ছোট নিক জোনাস, যা শুরুতে অনেক আলোচনার জন্ম দিয়েছিল। তবে তারা এ সমালোচনা উপেক্ষা করে বর্তমানে তাদের দাম্পত্য জীবনের ৮ম বছরে পদার্পণ করেছেন। বর্তমানে তাদের ঘরে এক কন্যাসন্তান রয়েছে, যার নাম মালতী মেরি চোপড়া জোনাস, যার জন্ম ২০২২ সালে সারোগেসির মাধ্যমে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *