Home / Entertainment / বুর্জ খলিফায় দেখা যাবে শাকিব-চৌহানের ঝলক 

বুর্জ খলিফায় দেখা যাবে শাকিব-চৌহানের ঝলক 

বুর্জ খলিফায় দেখা যাবে শাকিব-চৌহানের ঝলক 
ছবি: যুগান্তর

শুটিং শেষে এখন চলছে ‘দরদ’ সিনেমা মুক্তির প্রস্তুতি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের দেখা মিলবে। 

তবে এবার জানা গেল ‘দরদ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ হবে বুর্জ খলিফায়, যা এর আগে কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে হয়নি। 

বিষয়টি জানিয়ে নির্মাতা অনন্য মামুন এক ভিডিওবার্তায় বলেন, আমি স্বপ্ন দেখি, দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্ট দাঁড়িয়ে আছি। আর বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনের গায়ে ‘দরদ’র টিজার ভাসছে। হ্যাঁ, এটা কিন্তু আর স্বপ্ন না। এটা হলো আজকের (১৪ ফেব্রুয়ারি) দিনে আরেকটি সারপ্রাইজ! ‘দরদ’র প্রথম ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়।”

সাইকো থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি ‘দরদ’। শাকিব, সোনাল চৌহান ছাড়াও এ সিনেমায় আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী।

বাংলার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ভাষায়।

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *