Home / Entertainment / বুবলীর কথা শুনে কি মন খারাপ, যা বললেন অপু

বুবলীর কথা শুনে কি মন খারাপ, যা বললেন অপু

বুবলীর কথা শুনে কি মন খারাপ, যা বললেন অপু
ছবি: যুগান্তর

এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’। প্রথম দিন থেকেই বেশ সাড়া ছবিটির। তাই শাকিব খানের কাছে এবারের ঈদের আনন্দ বেশি থাকারই কথা। 

জানা গেছে, এবারও ঈদের নামাজ শেষ করে এসে বাবা, মা, সন্তান ও আত্মীয়স্বজনের সঙ্গে বাসায় সময় দিয়েছেন শাকিব খান। তবে ঈদের কয়েক দিন আগে থেকে ছবি মুক্তির খুশির মধ্যেও কিছুটা অস্বস্তির মধ্যে সময় কাটিয়েছেন ঢালিউডের এই নায়ক। 

এদিকে শাকিবকে জড়িয়ে বুবলীর দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশের কারণে বেশ মন খারাপ নাকি অপু বিশ্বাসের। এ কারণে ঈদের দিন অপু বিশ্বাস শাকিবের বাসায় যেতে চাননি। অভিমান করে বাসায় ছিলেন। পরে শ্বশুর-শাশুড়ির অনুরোধে শাকিবের বাসায় গিয়েছিলেন তিনি। 

শাকিব-অপুর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, না যাওয়া পর্যন্ত শাকিবের বাবা না খেয়ে নাকি অপুর জন্য অপেক্ষা করছিলেন। পরে সেখান থেকে কেউ একজন এসে অপু ও আব্রাহামকে শাকিবের বাসায় নিয়ে যান।

এ ব্যাপারে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে সবকিছু খুলে বলতে চাননি। হাসতে হাসতে উল্টো প্রশ্ন করেন,‘আপনি কোথা থেকে জানলেন এসব?’ 

এরপর তিনি বলেন, ‘রাগ-অভিমানের কিছু নাই। আমার মা-বাবা বেঁচে নেই। শ্বশুর-শাশুড়িকেই আপন মা-বাবার মতো পেয়েছি। আমার ননদ প্রিয় বান্ধবীর মতো। এটাই তো আমার জন্য সুখের, আনন্দের পরিবার।’ 

তিনি আরও বলেন, ‘আমার কাছে সন্তান, সন্তানের বাবাসহ আমার পরিবারই সবচেয়ে বড় ও আপন। তাদের মান-সম্মান যাতে নষ্ট না হয়, সেটাই আমাকে করতে হবে। আমি করিও। তা ছাড়া আমি তো অস্তিত্বসংকটে নেই। আমাকে তো প্রমাণ করে সম্পর্কের জায়গা দেখাতে হবে না।’ 

এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘আব্রাহাম তার দাদার বাড়িতে ঈদের দিনটা খুব মজা করেছে। আত্মীয়স্বজনও এসেছিলেন। সবাইকে নিয়ে আনন্দঘন দিন কেটেছে আমাদের। ওখান থেকে রাত এগারোটার পর আমার বসুন্ধরার বাসায় ফিরেছি।’
 

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *