Home / Entertainment / বিয়ের ৪ মাস পরই সুখবর দিলেন স্বরা ভাস্কর

বিয়ের ৪ মাস পরই সুখবর দিলেন স্বরা ভাস্কর

বিয়ের ৪ মাস পরই সুখবর দিলেন স্বরা ভাস্কর
ছবি: যুগান্তর

বিয়ের চার মাস পরই ভক্তদের সুখবর দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। জানালেন মা হতে চলেছেন তিনি। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল মা হতে যাওয়ার সংবাদ। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই এ সুখবর দেন। চলতি বছরের অক্টোবরে তাদের সন্তান পৃথিবীতে আসছে বলেও জানান স্বরা।

মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম পেজে স্বামী ফাহাদকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন স্বরা ভাস্কর। ক্যাপশনে লিখেছেন, ‘কখনো কখনো আপনার সব প্রার্থনার উত্তর যেন একসঙ্গে হয়। ভাগ্যবান, কৃতজ্ঞ, উত্তেজিত ও অজ্ঞাত নতুন জগতে পা রাখতে চলেছি আমরা।’

সঙ্গে অভিনেত্রী হ্যাশট্যাগ জুড়ে দেন শিগগিরই আসছে— পরিবার, নতুন সদস্য, কৃতজ্ঞতা, অক্টোবর বেবি।’ অভিনেত্রী সন্তানসম্ভবা এই খবরে প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন তার ভক্ত ও অনুরাগীরা।

এই যুগলের প্রথম দেখা হয় ২০২০ সালের জানুয়ারিতে। তখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল ভারত। সেই আন্দোলনে শামিল ছিলেন অন্য অনেক তারকার মধ্যে স্বরা ভাস্করও। সেই আন্দোলনেই ফাহাদের সঙ্গে পরিচয় স্বরার।

২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় স্বরার। এর পরে ২০১১ সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। যেটি বাণিজ্যিকভাবে প্রথম সফল সিনেমা। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান স্বরা।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *