Home / Entertainment / বিয়ের সত্যতা নিয়ে মুখ খুললেন সালমান মুক্তাদির

বিয়ের সত্যতা নিয়ে মুখ খুললেন সালমান মুক্তাদির

বিয়ের সত্যতা নিয়ে মুখ খুললেন সালমান মুক্তাদির
ছবি: যুগান্তর

আলোচিত-সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত ৩০ এপ্রিল নতুন জীবনে পা দেন বলে মঙ্গলবার দুপুরে ফেসবুকে এক পোস্টে জানান। বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

তবে তার বিয়ের পোস্ট দেখেও অনেক নেটিজেনই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, ‘সত্য বিয়ে’ নাকি ‘মজা’ করছেন সালমান মুক্তাদির। 

এবার তা নিয়ে মুখ খোল খুললেন সালমান মুক্তাদির।  এদিন বিকালে ফেসবুক স্টোরিতে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।  

সালমান মুক্তাদির লেখেন, আলহামদুলিল্লাহ। বিয়েটা সত্য। আমি এবং আমার সুন্দরী স্ত্রী আমার বাড়ির সামনের মসজিদে বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন অত্যন্ত ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সাধারণ রাখতে চেয়েছি এবং যথাযথ সম্মানের সঙ্গে মিডিয়া কভারেজ বা সাক্ষাৎকার থেকে বিরত থাকতে চাই।

তিনি আরও লেখেন, যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা অন্য মানুষের সুখ সহ্য করতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

সবশেষে এই ইউটিউবার লেখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। বিদায়।

যুগান্তর প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *