Home / Entertainment / বিয়ের পিঁড়িতে বসার আগেই মধুমিতাকে আদুরে ভালোবাসা দেবমাল্যর

বিয়ের পিঁড়িতে বসার আগেই মধুমিতাকে আদুরে ভালোবাসা দেবমাল্যর

বিয়ের পিঁড়িতে বসার আগেই মধুমিতাকে আদুরে ভালোবাসা দেবমাল্যর
ছবি: যুগান্তর

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার গত বছর পূজার আগেই নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন—চলতি বছরেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।সেই মোতাবেক বিয়ের প্রস্তুতি চলছে। কারণ পূজার পরই সাত পাকে বাঁধা পড়বেন মধুমিতা সরকার।

কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই সম্পর্কের বছর পূর্ণ হলো তাদের। সেই উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে একটি মিষ্টি পোস্ট ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রীর প্রেমিক দেবমাল্য।

সোমবার মধ্যরাতে মধুমিতার সঙ্গে তোলা দুটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন দেবমাল্য।প্রথম ছবিটিতে দেখা যায়, গাড়ির মধ্যে তারা দুজন। অভিনেত্রীর পরনে সাদা ড্রেস। অন্যদিকে দেবমাল্য পরেছেন কালো টি-শার্ট।

এর পরের ছবিতে দেখা যায়, অফ হোয়াইট রঙের শাড়িতে ধরা অভিনেত্রী। একদম হালকা মেকআপ, হাতেচুড়ি, গলায় ভারি নেকলেসে বেশ দেখাচ্ছিল মধুমিতাকে। আর দেবমাল্যর পরনে ছিল ব্রাউন রঙের শার্ট।

ছবি দুটি পোস্ট করে দেবমাল্য ক্যাপশনে লিখেছেন— নির্ভেজাল উন্মাদনা, অদ্ভুত শান্তি এবং অসীম ভালোবাসা।

তার পোস্টের কমেন্ট বক্সে মধুমিতা লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি বেবি।’ তাদের এই পোস্ট দেখে ভক্ত-অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দেন।এক নেটিজেন লিখেছেন— ‘হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি।তোমাদের সারাজীবন একসঙ্গে থাকার পথে নিয়ে যাবে!!!’ আরেক নেটিজেন লিখেছেন— ‘এখন আমি মিথে বিশ্বাস করি… পৃথিবীতে সাতজন মানুষ দেখতে একইরকম।’

অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। এভাবেই একসঙ্গে থাক।আরও অনেক সুন্দর সুন্দর বছর তোমাদের জন্য প্রার্থনা করি। শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। সুখে থাকো।’

উল্লেখ্য, ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে অভিনেত্রী মধুমতি সরকার তার প্রথম মেগা ‘সবিনয় নিবেদন’ চলাকালীনই সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। শুটিং সেটেই তাদের আলাপ হয় এবং সম্পর্ক তৈরি হয়। পরে সৌরভকে বিয়ে করেন।তবে বছর কয়েকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা জুটি। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০২৪ সালে পূজার আগে নিজেই প্রেমিক দেবমাল্যর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী।জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবমাল্য ও মধুমিতা সরকার।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *