Home / Entertainment / বিবাহবার্ষিকীতে আলিয়াকে যে উপহার দিলেন রণবীর

বিবাহবার্ষিকীতে আলিয়াকে যে উপহার দিলেন রণবীর

বিবাহবার্ষিকীতে আলিয়াকে যে উপহার দিলেন রণবীর
ছবি: যুগান্তর

প্রথম বিবাহবার্ষিকীতে একসঙ্গে বেরিয়েছিলেন বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। গাড়ি থামিয়ে কাচ নামিয়ে অনুরাগীদের ভালোবাসা এবং শুভেচ্ছা গ্রহণ করেন দম্পতি। ক্যামেরায় ধরা পড়েছিল ‘রণলিয়া’র প্রেমঘন মুহূর্ত। লজ্জায় লাল হয়ে আলিয়া চুম্বন এঁকে দিয়েছিলেন স্বামীর গালে।
এদিন মুম্বাইয়ে তাদের নির্মাণাধীন বাড়ি দেখতে গিয়েছিলেন এ জুটি।

যখন গাড়ি থেকে নামেন আলিয়া, আলোকচিত্রীদের নজরে আসে অভিনেত্রীর হাতে বহু মূল্যবান ব্যাগ। ভিডিও ভাইরাল হতেও দুইয়ে দুইয়ে চার করে নেন অনুরাগীরা। এ ব্যাগ নিশ্চয়ই বিবাহবার্ষিকীর উপহার! রণবীর ভালোবেসে দিয়েছেন তার স্ত্রীকে।
সেই হাতব্যাগটির দাম ভারতীয় মুদ্রায় ১০ লাখ রুপি।

লন্ডন থেকে এটি নিয়ে এসেছিলেন রণবীর। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেতা। তবে নজর কেড়েছে তার হাতের ব্যাগ। অনেকেরই ধারণা, লন্ডন থেকে আলিয়ার জন্য ব্যাগভর্তি উপহার নিয়ে ফিরেছিলেন রণবীর। তার মধ্যে এই ব্যাগটিও ছিল। যদিও আলিয়া বা রণবীর এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি।

২০২২ সালের ১৪ এপ্রিল সাত পাক ঘোরেন ‘রণলিয়া’। দেখতে দেখতে এক বছর দাম্পত্যজীবন কাটিয়ে ফেললেন তারা। বিয়ের ছয় মাসের মাথায় কন্যাসন্তানের মা-বাবা হন দম্পতি।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *