Home / Entertainment / বিচ্ছেদের মুখে ফক্স-কেলি সম্পর্ক

বিচ্ছেদের মুখে ফক্স-কেলি সম্পর্ক

বিচ্ছেদের মুখে ফক্স-কেলি সম্পর্ক
ছবি: যুগান্তর

দীর্ঘ চার বছরের সম্পর্ক নিয়ে নানা টানাপোড়েনের সম্মুখীন হয়েছেন জনপ্রিয় হলিউড তারকা জুটি র‌্যাপার মেশিনগান কেলি ও অভিনেত্রী মেগান ফক্স। 

চলতি বছর বেশ কিছু অনুষ্ঠানে তারা একসঙ্গে হাজির হলেও সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। 

এ জুটির ঘনিষ্ঠ সূত্রের দাবি, ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ হয়েছে। এদিকে ৭ নভেম্বর ‘প্রিট্রি বয়েজ আর পয়জনাস’ নামে একটি কবিতার সংকলন প্রকাশ করেন মেগান ফক্স। যেখানে ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য উল্লেখ করেন তিনি। তারপর থেকেই নেটিজেনদের ধারণা, মেগান মূলত তার প্রেমিককে ইঙ্গিত করেই এ কবিতাটি প্রকাশ করেছেন।

আনন্দনগর ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *