Home / Entertainment / বাবাকে হারিয়ে হাউমাউ করে কাঁদলেন অভিনেত্রী

বাবাকে হারিয়ে হাউমাউ করে কাঁদলেন অভিনেত্রী

বাবাকে হারিয়ে হাউমাউ করে কাঁদলেন অভিনেত্রী
ছবি: যুগান্তর

বাবাকে হারিয়ে হাউমাউ করে কাঁদলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। 

শনিবার মারা গেছেন অভিনেত্রীর বাবা শশীকান্ত লোখান্ডে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে মারা যান তিনি। রোববার মুম্বাইয়ের ওশিওয়ারায় তার শেষকৃত্য হয়।

শশীকান্তের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় স্বামী ভিকি জৈনের সঙ্গে উপস্থিত ছিলেন অঙ্কিতা। বাবার মরদেহের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। 

পরিবারের অন্যরা যখন তাকে শেষবার প্রণাম করে শ্রদ্ধা জানাচ্ছিলেন, তখন হাউমাউ করে কেঁদে ওঠেন অভিনেত্রী। পাশে দাঁড়িয়ে ছিলেন শোকস্তব্ধ ভিকি জৈন। তাকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে শুরু করেন অভিনেত্রী। 

বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল অঙ্কিতার। চলতি বছর পিতৃ দিবসে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন- আমার প্রথম হিরো আমার বাবাকে হ্যাপি ফাদার্স ডে জানাই। আমি তোমাকে নিয়ে কী ভাবী সেটা ভাষায় প্রকাশ করতে পারব না; কিন্তু তোমাকে অনেকটা ভালোবাসি। আজ আমি যেটুকু অর্জন করেছি, সবটা তোমার জন্য। তোমার সমর্থন আর শক্তি আমার মধ্যে চালিত হয়েছে এবং হবে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *