Home / Entertainment / বাগদানের পর প্রথম ছবিতে রাঘব-পরিণীতি

বাগদানের পর প্রথম ছবিতে রাঘব-পরিণীতি

বাগদানের পর প্রথম ছবিতে রাঘব-পরিণীতি
ছবি: যুগান্তর

পরনে সাদা পোশাক, অনামিকায় বাগদানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব।

দিল্লির কাপুরথালা হাউসে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয় পরিণীতি ও রাঘবের। আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরান দুই তারকা। 

আম আদমি পার্টি নেতা রাঘব চড্ডার সঙ্গে আংটি বদলের পর বেশ কয়েকটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এত দিন ধরে প্রেম চলছিল তাদের মধ্যে। একে অপরের সান্নিধ্য পেয়ে যে কতটা আপ্লুত তারা, তা স্পষ্ট যুগলের ছবিতেই।

বাগ্দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া, মণীশ মলহোত্রা ছাড়াও আদিত্য ঠাকরে, পি চিদম্বরম, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *