Home / Entertainment / বাংলাদেশের সিনেমা হাতছাড়া হওয়ার বিষয়ে যা বললেন দর্শনা

বাংলাদেশের সিনেমা হাতছাড়া হওয়ার বিষয়ে যা বললেন দর্শনা

বাংলাদেশের সিনেমা হাতছাড়া হওয়ার বিষয়ে যা বললেন দর্শনা
ছবি: যুগান্তর

ঢাকাই সিনেমায় জুটি বাঁধার কথা ছিল চিত্রনায়ক আদর আজাদ ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু ভিসা জটিলতার কারণে এ যাত্রায় দর্শনার দর্শন আর পাওয়া যাচ্ছে না ‘লিপস্টিক’ সিনেমায়।  

তার পরিবর্তে পূজা চেরিকে নেওয়া হয়েছে এ সিনেমায়। চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘লিপস্টিক’ ছবিটির।  

তবে বিষয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় দর্শনার সঙ্গে। তিনি বলেন, আমার সঙ্গে প্রথমে কথা হয়েছিল ঠিকই, তবে চুক্তিতে কোনো সই করিনি। তার পর তাদের তরফে কেউ যোগাযোগও করেননি। সেটি ভিসার জন্য না অন্য কোনো কারণে তা সঠিকভাবে বলতে পারব না। আমার আর ওই সিনেমা সম্পর্কে কোনো ধারণা নেই। 

এ বিষয়ে ছবিটির গল্পকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু বলেন, দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিয়েছি। 

দর্শনা এ মুহূর্তে অন্য একটি ছবিতে অভিনয় করছেন। তবে তা সম্পর্কে কোনো কথা বলতেই রাজি নন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগির আবারও শাকিবের সঙ্গে জুটিতে দেখা যাবে দর্শনাকে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *