Home / Entertainment / বলিউড অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বলিউড অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বলিউড অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: যুগান্তর

বলিউডের ‘রিভলবার রানি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী, সংগীতশিল্পী মল্লিকা রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ভারতের উত্তরপ্রদেশের সুলতানপুরের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

মল্লিকা বিজয়লক্ষ্মী নামেও পরিচিত ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। 

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ পারিবারিক বিষয়েও তদন্ত করছে। একই সঙ্গে জানিয়েছে, মল্লিকা মদ্যপ অবস্থায় ছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই সঠিক করে বলা যাবে কী হয়েছিল বা কীভাবে মৃত্যু হয়েছে এ গায়িকার।

মল্লিকার মা জানান, মঙ্গলবার সকালে বারবার ধাক্কা দেওয়ার পরও দরজা খুলছিল না মল্লিকা। এ সময় মল্লিকার ঘরের আলো জ্বালানো ছিল। পরে তিনি জানালা দিয়ে দেখতে পান, তার মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে।

মুম্বাইতে থাকতেন মল্লিকা। পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে নামে এক তরুণকে বিয়ে করে সংসারি হয়েছিলেন তিনি। তবে প্রায় সময় তাদের মধ্যে কলহ লেগে থাকত। দাম্পত্য কলহকে বিবেচনায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ।

‘রিভলবার রানি’ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী ছিলেন মল্লিকা রাজপুত। পাশাপাশি সুরেলা কণ্ঠ দিয়েও মানুষের মন জয় করে নিয়েছিলেন।

মল্লিকার ‘ইয়ারা তুঝে’ অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়। ওয়েব সিরিজ, ধারাবাহিকেও সমানতালে অভিনয় করেছেন মল্লিকা রাজপুত। এ ছাড়া বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এই গায়িকা। তবে একসময় রাজনীতি থেকে সরে আসেন তিনি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *