Home / Entertainment / বলিউডে কাজ পেতে যে মাশুল দিতে হয়েছে শেহনাজ গিলকে

বলিউডে কাজ পেতে যে মাশুল দিতে হয়েছে শেহনাজ গিলকে

বলিউডে কাজ পেতে যে মাশুল দিতে হয়েছে শেহনাজ গিলকে
ছবি: যুগান্তর

সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে উত্থান ভারতের পাঞ্জাবের মেয়ে শেহনাজ গিলের। এর পর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। পরে সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় তার। এবার আসছে তার দ্বিতীয় ছবি ‘থ্যাংকিউ ফর কামিং’।

এদিকে মাত্র কয়েক বছরের মধ্যে ছোটপর্দা থেকে বড়পর্দায় উত্থানের পথটা সোজা ছিল না শেহনাজের। এর জন্য অনেক মাসুল গুনতে হয়েছে এ অভিনেত্রীকে।

যখন ‘বিগ বস্ ১৩’-এ অংশগ্রহণ করেন সেই সময়ের শেহনাজ ও এখনকার এই তন্বীর মধ্যে অনেক ফারাক। তবে যেটা সবার চোখে পড়ার মতো, তা হলো— মাত্র কয়েক বছরেই ওজন ঝরিয়ে ছিপছিপে হয়েছেন তিনি। তবে রোগা হওয়ার পর যেন অনুরাগীদের চক্ষুশূল হতে হলো তাকে। মূলত বলিউডে কাজ পেতে গিয়েই রাতারাতি নিজের মেদ ঝরিয়ে ফেলেছেন অভিনেত্রী। এখন আর পুরনো শেহনাজ হতে চান না বলেই জানান।

তবে কেন পুরোনো চেহারায় ফিরতে চান না? তার কথায়— বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে ওজন কমাতেই হবে। না হলে পোশাকশিল্পীদের নামিদামি পোশাকে নিজেকে ফিট করানো সম্ভব হবে না।

আরও পড়ুন: যশ ব্যস্ত, বাদলা দিনে একা সময় কাটাচ্ছেন নুসরাত!

তিনি বলেন, আমি যদি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ হতাম, যদি সাধারণ একটা মেয়ে হতাম, তা হলে কখনোই ওজন কমাতাম না। আমারও তেমনই মেয়ে পছন্দ, যার শরীরে মেদ রয়েছে। যে খেতে ভালোবাসে। কিন্তু এখন আমি আর আগের শেহনাজে ফিরতে চাই না। কারণ আমিই জানি কী কষ্ট করে এই চেহারা এনেছি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *