Home / Entertainment / বনি-কৌশানীর বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা

বনি-কৌশানীর বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা

বনি-কৌশানীর বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা
ছবি: যুগান্তর

অনেক দিন ধরেই বনি-কৌশানীকে একসঙ্গে দেখলেই একটা প্রশ্ন উঠে আসে। সেটা হলো- প্রেমপর্ব তো চলছে অনেক দিন, বিয়ের দিনক্ষণ কি ঠিক হলো? বরাবরই এই প্রশ্ন এড়িয়ে যান নায়ক-নায়িকা।

এবার মুখ খুললেন নায়িকার বাবা। অভিনেত্রীর জন্মদিনে বিশেষ ঘোষণা দেন বাবা।

১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। এ দিন শহরের একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন নায়িকার বাবা। সেখানেই এক সাক্ষাৎকারে বনি-কৌশানীর বিয়ের ব্যাপারে কৌশানীর বাবা বললেন- ‘২০২৪ সালে ওদের বিয়ে হবে।’ 

বাবার কথা শুনে খানিকটা অস্বস্তিতে কৌশানী। হবু শ্বশুরের কথা শুনে হেসে উঠলেন বনিও। তবে উত্তরে বাধাও দেননি। যদিও তারিখ বা বিয়ে সম্পর্কিত আর কোনো তথ্য জানা যায়নি।

আট বছর হলো বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের সম্পর্ক। তারা বিয়ে করছেন কবে? এ প্রশ্ন সবার। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’। সেই ছবির সেটেই তাদের প্রথম দেখা, তারপর প্রেম। 

নিজেদের প্রেম নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা। বারবারই প্রকাশ্যে একে অপরকে ভালোবাসার কথা বলে এসেছেন বনি এবং কৌশানী। দুই পরিবারও খুশি তাদের সম্পর্ক নিয়ে। এক সঙ্গে ঘুরতে যাওয়া কিংবা কোনো অনুষ্ঠানে খাওয়া-দাওয়া মুখোপাধ্যায় এবং সেনগুপ্ত পরিবারকে সর্বদা দেখা যায় পাশাপাশি। 

বনি-কৌশানী একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন। নাম ‘বিকে এন্টারটেইনমেন্ট’। তাদের প্রথম প্রযোজিত ছবি ‘ডাল বাটি চুরমা’। এ মুহূর্তে নায়ক নায়িকা ব্যস্ত নতুন চিত্রনাট্যে। তারপর নতুন ছবির কাজ শুরু করবেন।
 

যুগান্তর প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *