Home / Entertainment / ফের মুখোমুখি শাকিব-বুবলী

ফের মুখোমুখি শাকিব-বুবলী

ফের মুখোমুখি শাকিব-বুবলী
ছবি: যুগান্তর

ঢালিউড অভিনেতা শাকিব খানের হাত ধরেই সিনেমায় আত্মপ্রকাশ শবনম বুবলীর। তারা বেশ কিছুদিন প্রেমের সম্পর্কের পর লুকিয়ে বিয়ে করলেও এক ছাদের নিচে দীর্ঘদিন থাকা হয়নি। এবার ভিন্ন কারণে মুখোমুখি তারা। 

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা। শাকিব খান, সিয়াম আহেমদ, আফরান নিশো, নিরব হোসাইন ও মাহফুজ আহমেদকে দেখা যাবে রুপালি পর্দায়।  

এবারের ঈদে শাকিব খানের প্রতিযোগী হয়ে আসছেন শবনম বুবলী। হিমেল আশরাফ পরিচালিত শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাচ্ছে ঈদে। আর বুবলীকে দেখা যাবে ‘প্রহেলিকা’ ছবিতে। 

কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে দেখা যাবে শাকিবের বিপরীতে। আর বুবলীর বিপরীতে রয়েছেন মাহফুজ আহমেদ।

এ দুই ছবির মধ্যে নীরব প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। নির্মাণের শুরু থেকে ‘প্রিয়তমা’ এতটাই আলোচিত যে, এর নাম বুবলীর ‘প্রহেলিকা’র পোস্টারেও দেখা যাচ্ছে। নেটিজেনরা বলছেন, সিনেপ্রেমীদের নজরে আসতে বুবলীর ‘প্রহেলিকা’র লুক রিভিল পোস্টারে শাকিবকে ব্যবহার করা হয়েছে!

প্রহেলিকার পোস্টারের ট্যাগলাইনে দেখা গেছে- ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প।’ আর এতেই গুঞ্জন তুঙ্গে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *