Home / Entertainment / ফের একসঙ্গে শুটিংয়ে আসছেন শাহরুখ ও সালমান

ফের একসঙ্গে শুটিংয়ে আসছেন শাহরুখ ও সালমান

ফের একসঙ্গে শুটিংয়ে আসছেন শাহরুখ ও সালমান
ছবি: যুগান্তর

‘করণ অর্জুন’ সিনেমার পর প্যারালাল চরিত্রে আর দেখা যায়নি বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে। কিছুদিন ধরেই গুঞ্জন ভাসছিল এই দুই অভিনেতা আবারো জুটি বাঁধছেন। 

অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। পরিচালক সিদ্ধার্থ আনন্দ আবারো দু’জনকে এক ফ্রেমে বাঁধছেন। সিনেমার নামও ঠিক হয়েছে। দুই নায়কের জনপ্রিয় দুই চরিত্র ‘টাইগার’ ও ‘পাঠান’ নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি। নাম ‘টাইগার ভার্সেস পাঠান’। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার বাজেট এ যাবৎকালের হিন্দি সিনেমার রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারিতেই শুরু হবে শুটিং। 

উল্লেখ্য, ২০২২ সালের শুরুতে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউডের সব রেকর্ড ভেঙে দেন শাহরুখ খান। অন্যদিকে সালমানের ‘টাইগার’ চরিত্রটিও বেশ জনপ্রিয়।

অনলাইন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *