Home / Entertainment / ফারুকের আসনে আওয়ামী লীগের মনোনয়ন তুললেন সিদ্দিক

ফারুকের আসনে আওয়ামী লীগের মনোনয়ন তুললেন সিদ্দিক

ফারুকের আসনে আওয়ামী লীগের মনোনয়ন তুললেন সিদ্দিক
ছবি: যুগান্তর

চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

সোমবার আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এ অভিনেতা। 

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সিদ্দিক বলেন, আজ ঢাকা-১৭ ( গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) আসনের উপ-নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম উঠালাম। সকলের কাছে দোয়াপ্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। 

মনোনয়ন তোলার পরে এই অভিনেতা বলেন, আমার বিশ্বাস আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। নির্বাচনে লড়লে আমি সফল হবো বলে আশাবাদী।

এছাড়াও তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন, তাহলে আমি এ আসনে ফারুক ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করব।

উল্লেখ, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে মারা যান চিত্রনায়ক ফারুক। পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *