Home / Entertainment / প্রিয়াঙ্কা ছাড়া রাহুলের ঘুম কাড়ল কোন নায়িকা?

প্রিয়াঙ্কা ছাড়া রাহুলের ঘুম কাড়ল কোন নায়িকা?

প্রিয়াঙ্কা ছাড়া রাহুলের ঘুম কাড়ল কোন নায়িকা?
ছবি: যুগান্তর

ভারতের টালিপাড়ার জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের শুটিং ফ্লোর থেকে বন্ধুত্বের শুরু। তারপর তাদের প্রেম। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ছেলে সহজ।

পরে ২০১৭ সালে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে; কিন্তু বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনও। এ জনপ্রিয় জুটির ক্যামেরার সামনে ও আড়ালে তাদের প্রতিটা মুহূর্তই উঠে আসে খবরের পাতায়।

এখন অবশ্য ইন্ডাস্ট্রিতে নতুন গুঞ্জন। আবার নাকি পুরনো সম্পর্ক জোড়া লাগছে। এই গুঞ্জনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার পুরনো এক ভিডিও। যেখানে সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা এক দারুণ প্রশ্ন করে বসেছেন রাহুলকে। যে প্রশ্ন শুনে চুপ শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।

সেখানে প্রিয়াঙ্কার প্রশ্ন, আমি জানি, সাবেক স্ত্রীরা ডিভোর্স দিলে স্বামীর ঘুম হারিয়ে যায়। কিন্তু এখন জানতে চাই আমি ছাড়া আর কোন নায়িকা আছে যে রাহুলের ঘুম কাড়ল? আসলে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি রিয়্যালিটি শোতে অতিথি হিসেবে এসেছিলেন প্রিয়াঙ্কা।

সেখানে রাহুলের প্রসঙ্গ উঠতেই মজার ছলে এমন প্রশ্ন করে উঠলেন এই নায়িকা। সবটাই হয়েছে হালকা মেজাজে। আপাতত সহজই হলো রাহুল এবং প্রিয়াঙ্কার জীবনের একমাত্র গুরুত্ব। বাকি কোনো কিছুতেই গুরুত্ব দিতে নারাজ তারা। দুইজনেই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *