Home / Entertainment / পূজা চেরির মায়ের প্রয়াণ 

পূজা চেরির মায়ের প্রয়াণ 

পূজা চেরির মায়ের প্রয়াণ 
ছবি: যুগান্তর

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় আর নেই। 

রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল আজিজ বলেন, ঝর্না আন্টি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসায়ই তার চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’-এর মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ (২০১৮) সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে সাড়া ফেলেন পূজা। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *