Home / Entertainment / ‘পাঠান’ নিয়ে ক্যাটরিনার পোস্টে দীপিকার প্রতিক্রিয়া

‘পাঠান’ নিয়ে ক্যাটরিনার পোস্টে দীপিকার প্রতিক্রিয়া

‘পাঠান’ নিয়ে ক্যাটরিনার পোস্টে দীপিকার প্রতিক্রিয়া
ছবি: যুগান্তর

সেই ২০১২ সালের কথা। ওই বছর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ব্লকব্লাস্টার মুভি ‘এক থা টাইগার’। 

ক্যাটরিনা তার সেই ছবির একটি ক্লিপিং বুধবার পাঠান মুক্তির আগে শেয়ার করেন। সঙ্গে লিখেন- ‘পাঠান’ একটা ভয়ংকর মিশন জয় করতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর পরই ক্যাটরিনার সেই ক্লিপিং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন পাঠানে শাহরুখের কো-স্টার দীপিকা পাড়ুকোন। সেই সঙ্গে একটা লাভ ইমোজিও দিয়েছেন তিনি। 

এক থা টাইগারে স্পাই এজেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা। শাহরুখও পাঠানে ঠিক একই চরিত্রে অভিনয় করেছেন। সে কারণেই পর্দায় জোয়া নিজের ছবি পোস্ট করে লিখেছেন, আমার বন্ধু পাঠান একটা মারাত্মক মিশন জয় করতে যাচ্ছে। আপনারা সবাই এখন এ মিশনেরই অংশ।

শাহরুখ খানকে শেষবার দেখা গিয়েছিল ২০১৮ সালে জিরোতে। দীর্ঘ চার বছরের বিরতির পর দর্শকের দরবারে হাজির হয়েছেন পাঠান শাহরুখ খান। শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান টিজার, ট্রেলারে বাজিমাতের পর বড়পর্দায়ও হাফ টাইমেই সুপারহিট ছবির তকমা ছিনিয়ে নিয়েছে। 

ছবিটির বাড়তি পাওয়া ত্রয়ীর জমজমাট অ্যাকশনের সঙ্গে সালমানের ১০ মিনিটের ক্যামিও। এতেই বাজিমাত পাঠানের।
 

যুগান্তর ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *