Home / Entertainment / ‘পাকিস্তানি বর চাই’, কঙ্গনার পুরনো ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

‘পাকিস্তানি বর চাই’, কঙ্গনার পুরনো ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

‘পাকিস্তানি বর চাই’, কঙ্গনার পুরনো ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
ছবি: যুগান্তর

কঙ্গনা রানাওয়াত তার বক্তব্যের জন্য ফের শিরোনামে উঠেছেন। সম্প্রতি তিনি নিজেকে একজন কট্টর হিন্দু হিসেবে বর্ণনা করে একটি ভিডিও শেয়ার করেছেন। একই সঙ্গে, সোনাক্ষী সিনহার নাম উল্লেখ না করে তাকে লক্ষ্য করে বলেন, বলিউডের কিছু অভিনেত্রী প্রথমে ধর্ম ও রাজনীতি নিয়ে একেবারে নিরপেক্ষ থাকলেও পরে একজন মুসলিমকে বিয়ে করার পর হঠাৎ করে বামপন্থী হয়ে যান। 

কঙ্গনার এই বক্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার একটি পুরনো সাক্ষাৎকার সামনে নিয়ে আসেন, যেখানে তিনি পাকিস্তানি বর চাওয়ার কথা বলেছিলেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই পুরোনো ভিডিওতে কঙ্গনাকে মজা করে একজন সাংবাদিকের কাছে নিজের জন্য একজন পাকিস্তানি বর খুঁজে দিতে বলতে দেখা যায়। ভিডিওর শুরুতেই সাংবাদিক কঙ্গনাকে বলেন, ‘এটাই তাহলে ঠিক হলো তো! আমি পাকিস্তান থেকে আপনার জন্য পাত্র খুঁজছি। কেমন ছেলে খুঁজব?’   

জবাবে হেসে কঙ্গনা বলেন, ‘আমি তো বলেই দিয়েছি, বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই হবে। আর সে যদি আমাকে চিনতেও না পারে, তাতেও কোনো সমস্যা নেই। আমি আমার সঙ্গীর সঙ্গে খুব সাধারণ জীবন কাটাতে চাই। আমি খুব ভালো চিকেন রান্না করতে পারি। চিকেন কোরমা, চিকেন মাখনিসহ নানা ধরনের পদ বানাতে পারি। ভারতীয় ও মুঘলাই—দুই ধরনের রান্নাই করতে জানি।’

কঙ্গনার এই ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘কঙ্গনা আসলে ভুলে গেছেন যেতাঁর পুরোনো সাক্ষাৎকার সব সময় ইন্টারনেটে থেকে যাবে। আজ যে ব্যক্তি অন্যের আন্তঃধর্মীয় বিয়ের দিকে আঙুল তুলছেন, তিনি একসময় একজন পাকিস্তানি মুসলিমকে বিয়ে করার স্বপ্ন দেখছিলেন।’

আরেকজন লিখেছেন, ‘যে নারী সবাইকে উদারপন্থী ও বামপন্থী শ্রেণিতে ভাগ করে দিয়েছেন, তিনি নাকি বিয়ের জন্য একজন মুসলিম পাকিস্তানি পুরুষকে খুঁজছিলেন!’

সূত্র: হিন্দুস্তান টাইমস 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *