Home / Entertainment / পঞ্চাশোর্ধ শিল্পার সৌন্দর্যের সবই কি ওষুধের কামাল, যা বলছেন সঞ্জয়

পঞ্চাশোর্ধ শিল্পার সৌন্দর্যের সবই কি ওষুধের কামাল, যা বলছেন সঞ্জয়

পঞ্চাশোর্ধ শিল্পার সৌন্দর্যের সবই কি ওষুধের কামাল, যা বলছেন সঞ্জয়
ছবি: যুগান্তর

বলিউডের অনেক অভিনেত্রী সৌন্দর্য বাড়াতে বোটক্সফিলারের কথা স্বীকার করেছেন। কেউ কেউ আবার সবটাই গোপন রাখতে চেয়েছেন। যদিও গত কয়েক বছর ধরে যোগাসনের উপকারিতা সম্পর্কে
প্রচার
করে যাচ্ছেন একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী শিল্পা শেঠি।

বলিপাড়ার অন্যতম স্বাস্থ্যসচেতন অভিনেত্রী শিল্পা
শেঠি।
দুই সন্তানের মা সদ্য ৫০ পা দিয়েছেন। এখনো যেন সেই কিশোরী। অভিনেত্রীর মেদহীন ছিপছিপে চেহারায় মুগ্ধ অনেকেই। এই বয়সে এমন চেহারা ধরে রাখা সহজ কথা
নয়।
তবে শুধু নায়িকার ফিটনেসই যে প্রশংসা পায়, তা নয়। শিল্পার ত্বকের জেল্লাও চোখধাঁধানো। পঞ্চাশের ঘরে প্রবেশ করেও অভিনেত্রীর এমন রূপলাবণ্য যথেষ্ট ইর্ষণীয়। চেহারার পাশাপাশি ত্বকের যত্ন নেন শিল্পা
শেঠি ।
তার চিকন কোমরের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

সম্প্রতি মুম্বাইয়েকেডিদ্য ডেভিলসিনেমার সংবাদ সম্মেলনে হাজির হন অভিনেত্রী। সঙ্গে ছিলেন
বর্ষীয়ান অভিনেতা
সঞ্জয় দত্ত। সেখানে শিল্পার সৌন্দর্য নিয়ে প্রশ্ন উঠতেই সব জল্পনা বন্ধ করে
দেন
অভিনেতা। সঞ্জয় বলেন, আমরা ওষুধপত্র না খেয়েই সুন্দর। শিল্পার ৫০ হলেও সঞ্জয়ের বয়স ৬০ ছাড়িয়েছে। এখনো নায়িকার চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে
যাচ্ছেন
তিনি।

বলিউডের অভিনেত্রীরা নাকি নিরন্তর মুখে ছুরিকাঁচি চালান। যৌবন ধরে রাখতে কখনো বোটক্স, আবার
কখনো
ফিলারের ব্যবহার করেন। শিল্পা শেঠিও
নাকি
একাধিক অস্ত্রোপচার করে এমন টান
টান
চেহারার অধিকারী হয়েছেন।
আর এটি প্রকাশ পেয়েছে সম্প্রতি
অভিনেত্রী শেফালী জারিওয়ালার মৃত্যুর পর। তার
মৃত্যুর পর অভিনেত্রীদের যৌবন
ধরে রাখার তাগিদের দিকটাই উন্মোচিত হয়েছে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *