Home / Entertainment / নোঙ্গর-এ জোভান

নোঙ্গর-এ জোভান

নোঙ্গর-এ জোভান
ছবি: যুগান্তর

এ সময়ের জনপ্রিয় অভিনেতা জোভান। কাজ করছেন নিয়মিত। বর্তমানে ব্যস্ত আছেন ঈদের নাটক নিয়ে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘নোঙর’ নামে একটি ব্যতিক্রমধর্মী নাটকে অভিনয় করেছেন বলে জানিয়েছেন। 

এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন ফারিণ। নাটকটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা। 

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান বলেন, ‘নোঙ্গর মূলত দুই ছেলে মেয়ের গল্প। প্রেম বা রোমান্সের নয়। আমার কাছে ভীষণ ভালো লেগেছে নাটকটিতে অভিনয় করে।’ আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

আনন্দনগর প্রতিবেদক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *