Home / Entertainment / নেটদুনিয়ায় ঝড় তুলেছে রাক্ষসের প্রথম পোস্টার

নেটদুনিয়ায় ঝড় তুলেছে রাক্ষসের প্রথম পোস্টার

নেটদুনিয়ায় ঝড় তুলেছে রাক্ষসের প্রথম পোস্টার
ছবি: যুগান্তর

আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘রাক্ষস’। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে প্রকাশ করা হলো এর অফিশিয়াল পোস্টার। এটি প্রকাশ হতেই দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

পোস্টারে সিয়াম আহমেদকে এক বিধ্বংসী ও রক্তমাখা অবয়বে দেখা গেছে। সেখানে দেখা যাচ্ছে সিয়াম আহমেদকে এক চেয়ারে বসে, ঠোঁটে সিগারেট এবং হাতে রক্তমাখা চাপাতি ধরে, চারপাশে ছড়িয়ে থাকা মৃতদেহের ওপর গোলাপের বৃষ্টি পড়ছে। যা এখন ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে।

পোস্টোরে নায়কের এই রুদ্রমূর্তি এক চরম অন্ধকার ও ভায়োলেন্সপূর্ণ গল্পের ইঙ্গিত দিচ্ছে।

ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। সিয়ামের বিপরীতে ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির।

সিনেমার অগ্রগতি নিয়ে পরিচালক জানিয়েছেন, সিনেমাটির কাজ এখন পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার শেষ পর্যায়ে রয়েছে। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি একটি স্থিরচিত্র প্রকাশের পর কথা অনুযায়ী চলতি সপ্তাহেই অফিশিয়াল পোস্টারটি দর্শকদের সামনে আনা হল।

এর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছিলেন, তার প্রথম ছবি ‘বরবাদ’-এর চেয়েও তিন গুণ বেশি ভায়োলেন্স থাকছে ‘রাক্ষস’-এ।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘রাক্ষস একটি পাগলাটে প্রেমের গল্প, যা ফ্যামিলি ড্রামার সঙ্গে যুক্ত। অনেক দিন ধরে পর্দায় এমন ক্রেজি লাভ স্টোরি দেখা যায়নি। আমরা বিশ্বাস করি, ছবিটি এবারের ঈদে দর্শকের প্রিয় হয়ে উঠবে।’

এদিকে ছবির আইটেম গানে অভিনয় করেছেন হলিউড ও বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *