Home / Entertainment / নির্বাচনের মাঠে চিত্রনায়িকা পলি

নির্বাচনের মাঠে চিত্রনায়িকা পলি

নির্বাচনের মাঠে চিত্রনায়িকা পলি
ছবি: যুগান্তর

নব্বই দশকের নায়িকা পলি। বর্তমানে অভিনয় থেকে দূরে তিনি। সিনেমায় ব্যস্ততা না থাকলেও এবার তিনি নির্বাচনের মাঠে নেমেছেন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন পলি। 

এই নায়িকা লিপু-নাদিম পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন বলে জানিয়েছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

এবারের ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে পলি বলেন, আমি ব্যক্তিগতভাবে ফিল্ম ক্লাবসহ ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব, ক্যাপিটাল ক্লাব, জয়ন্টা ক্লাব, লেডিস ক্লাব, কুষ্টিয়া ক্লাব ও খুলনা ক্লাবের মেম্বার। ক্লাব কালচার আমি খুব এনজয় করি। যেহেতু ফিল্ম ক্লাব আমাদের চলচ্চিত্রসংশ্লিষ্ট লোকজনের প্রতিষ্ঠান। অতীতে এখানে চিত্রনায়িকা মৌসুমী, পপি ও রত্না নির্বাচনে অংশ নিয়েছেন। তাই ভাবলাম এবার আমিও নির্বাচন করি। আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আশা করি সবাই আমার পাশে থাকবেন।

ফিল্ম ক্লাব নিয়ে পলি বলেন, আমরা নির্বাচিত হলে আমাদের প্রথম পদক্ষেপ থাকবে ফিল্ম ক্লাবটা গুলশান ও বনানীর মতো জায়গায় নেওয়া। যেটা কোনো ফ্ল্যাট হবে না, সোজা কথা একটা বাড়ি। যেখানে বাচ্চাদের খেলার জায়গা থাকবে এবং বড়দের বিলিয়াড খেলার স্থান থাকবে। এ ছাড়া বড় রকমের কনফারেন্স রুম ও রেস্টুরেন্ট থাকবে। আমার ইচ্ছা একটা ক্লাব যে রকম হয় সেটাই করব।

প্রসঙ্গত, খুলনার মেয়ে পলি ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে। এর পর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *