Home / Entertainment / নিজের ‘লাকি ব্রেসলেট’ আমিরকে দিয়ে দিলেন সালমান!

নিজের ‘লাকি ব্রেসলেট’ আমিরকে দিয়ে দিলেন সালমান!

নিজের ‘লাকি ব্রেসলেট’ আমিরকে দিয়ে দিলেন সালমান!
ছবি: যুগান্তর

বলিউড সুপারস্টার সালমান খানের চলাফেরায় নিজস্ব একটা স্টাইল আছে। যেমন-তিনি সব সময় হাতে ব্রেসলেট পরেন। ফিরোজা পাথরের এ ব্রেসলেটকে তিনি বলেন, ‘লাকি ব্রেসলেট’। এ ব্রেসলেটটি তার এতই প্রিয় যে, সেটি কেউ খুলে নেওয়া তো দূরের কথা, ধরলেও অপছন্দ করেন সালমান। কিন্তু সম্প্রতি সেই ব্রেসলেটই আরেক সুপারস্টার আমির খানকে পরিয়ে দিয়েছেন তিনি! ঘটনাটি আসলে ঘটেছে সালমান খানের বাড়িতে। কুরবানির ঈদ উদযাপন করতে আমির খান সম্প্রতি গিয়েছিলেন সালমানের বাড়িতে। সেখানে পার্টিতে দুই তারকার সেলফিও পোস্ট করেছেন সালমান।

রাতে সালমানের অনুরোধে তার বাড়িতেই থাকতে হয় বলিউড পারফেকশনিস্টকে। পরদিন সকালে ঘুম থেকে জেগেই নিজ বাড়িতে চলে আসেন আমির। তারপরই নিজের হাতে সালমানের প্রিয় ব্রেসলেট দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই রাতের ঘটনা মনে পড়ে তার। রাতেই অবশ্যই সবার নজর ছিল আমিরের দিকে। কারণ, তার হাতে ছিল সালমানের ‘লাকি’ ব্রেসলেট। যেটা সালমান কোনোভাবেই হাতছাড়া করেন না, সেটা আমিরের হাতে কীভাবে এলো? এটা ভেবেই সবাই তখন হতবাক। সম্প্রতি ঘটনা খোলসা করেছেন আমির নিজেই।

এক ব্লগারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সালমানের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আমরা ওর সিনেমার সাফল্য উদযাপন করছিলাম। আসলে সেই রাতে সালমান একটু বেশিই মদ্যপান করে ফেলেছিল, সঙ্গে আমিও। আর তখনই সে নিজের ব্রেসলেট খুলে আমার হাতে পরিয়ে দিল। আর বলল, তুমি আমার ভাই। আমরা একে অপরকে এত দীর্ঘ সময় ধরে চিনি, কখনো এভাবে উদযাপন করিনি। তাই আমি তোমায় এটা দিচ্ছি।’

আমির অবশ্য জানিয়েছেন, পরদিনই তিনি সালমানের সঙ্গে দেখা করে সেটা ফেরত দিয়ে এসেছেন। কারণ, তার হাতে ব্রেসলেটটি পরে বেশ অস্বস্তি লাগছিল। ব্রেসলেটের পাথর সম্পর্কে সালমান বেশ আগে আমিরকে বলেছিলেন, ‘এই পাথরটিকে ফিরোজা বলা হয়। মূলত, এখানে দুটি জীবন্ত পাথর আছে. একটা গ্রিক এবং অপরটি ফিরোজা। যদি আপনার মধ্যে কোনো নেতিবাচকতা আসে তাহলে সেটা প্রথমে এ পাথরে আসে, আর এটিতে শিরার মতো তৈরি হয় আর ফেটে যায়। এটা আমার সপ্তম পাথর।’

আনন্দনগর ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *