Home / Entertainment / নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে জয়-অপু

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে জয়-অপু

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে জয়-অপু
ছবি: যুগান্তর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়। 

এক মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়কে দেখা গেলেও দেখা যায়নি অপুর স্বামী শাকিব খানকে। তবে ছেলের সঙ্গে শাকিবের কথোপকথন শোনা যাচ্ছিল।

শাকিব জয়কে জিজ্ঞাসা করছে- তুমি কোথায় আছো, জয় বলছে ঘোড়ার গাড়িতে। অপু আবার ছেলে জয়ের কাছে পার্কের নাম জানতে চায়। আর নেপথ্যে শাকিব জয়কে পার্কের নাম বলে দিচ্ছেন। জয় পার্কের নাম বলছে ‘সেন্ট্রাল পার্ক’। শাকিবকে এটাও বলতে শোনা যাচ্ছে- এখানকার জায়গাটা খুব সুন্দর।

গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায় মুক্তি পায় শাকিবের প্রিয়তমা ছবি। সেজন্য ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব। ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু বিশ্বাস। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *