Home / Entertainment / নারী সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহের পর যা বললেন দিলরুবা খান

নারী সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহের পর যা বললেন দিলরুবা খান

নারী সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহের পর যা বললেন দিলরুবা খান
ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। 

মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় ‘পাগল মন’খ্যাত সংগীতশিল্পী বলেন, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য ও নিজের ভাবনা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। দিলরুবা খান বলেন, দলের যেসব সদস্য অনেক ত্যাগী, দল যাদের যোগ্য মনে করবে, তাদেরই যেন চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। 

তিনি বলেন, আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। সরকারে থেকে এ কাজগুলো বড় পরিসরে করা সম্ভব—এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তিনি আরও বলেন, আজ (শনিবার) মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে মনে হয়েছে—আমি হয়তো বিগত সরকারের আমলে বিএনপি করায় বেতার-টেলিভিশনে ব্ল্যাকলিস্টেড ছিলাম। তবে আমার চেয়েও অনেক ত্যাগী কর্মী এ দলে রয়েছে।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে দলীয় নেত্রীদের তোপের মুখে পড়েন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তবে এ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবং কনকচাঁপা বলেন, ‘আমি আশাবাদী।’

আরেক সংগীতশিল্পী রিজিয়া পারভীন জয়পুরহাট-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলেও জানা গেছে। 

সংগীতাঙ্গনের পরিচিত মুখদের রাজনীতির মাঠে সক্রিয় অংশগ্রহণ ঘিরে এরই মধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *