Home / Entertainment / নওয়াজ উদ্দিনের ভাই গ্রেফতার

নওয়াজ উদ্দিনের ভাই গ্রেফতার

নওয়াজ উদ্দিনের ভাই গ্রেফতার
ছবি: যুগান্তর

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজ উদ্দিনের ভাই আয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক অভিযোগের কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ।  

গতকাল বুধবার জালিয়াতির অভিযোগে নওয়াজের ভাই আয়াজউদ্দিন সিদ্দিকীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বুধনা পুলিশ।

জানা যায়, আয়াজউদ্দিন বেআইনিভাবে জেলা ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষে দেওয়া হয়েছে এমন একটা আদেশপত্র একত্রীকরণ বিভাগে জারি করেন। জাভেদ ইকবাল নামে এক ব্যক্তির সঙ্গে চলমান কৃষিজমি বিরোধের জেরে এটা করা হয়েছিল বলে অভিযোগ।

তবেপর জানা যায়, জারি করা আদেশ আসলে জাল। পরে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ ধারায় আয়াজউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। 

সম্প্রতি আলিয়া সিদ্দিকি বিবাদ, পারিবারিক অশান্তির জেরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ২০২০ সাল থেকে আলিয়ার সঙ্গে নওয়াজের নানান সমস্যা প্রকাশ্যে আসতে শুরু করে। সাম্প্রতিক সময়ে সেই সমস্য তীব্র হয়। যে মামলা আদালতে পৌঁছেছিল। তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদের মামলাও চলছিল। সেই সময় আলিয়াও নওয়াজ উদ্দিনের ভাই শামাসউদ্দিনের বিরুদ্ধেও সহিংসতার অভিযোগ এনেছিলেন।

তবে সম্প্রতি সবাইকে অবাক করে আলিয়া নিজের বিবাহবিচ্ছেদের নোটিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। নওয়াজ উদ্দিনের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেন।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *