Home / Entertainment / নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে চাঞ্চল্যকর ভিডিও আলিয়ার

নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে চাঞ্চল্যকর ভিডিও আলিয়ার

নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে চাঞ্চল্যকর ভিডিও আলিয়ার
ছবি: যুগান্তর

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির দাম্পত্য কলহ রোজই নতুন মোড় নিচ্ছে। দিন কয়েক আগেই স্ত্রীর অভিযোগ ছিল তার কাছ থেকে সন্তানদের কেড়ে নেওয়ার চেষ্টা করছেন নওয়াজ।

আদালতেও অভিযোগ আর পাল্টা অভিযোগের রেশ বজায় ছিল এতোদিন। নওয়াজ স্ত্রীকে সহবাস সঙ্গী বলে বসেন, তো আলিয়া স্বামীর নামে পাল্টা ধর্ষণের অভিযোগ আনেন।

ফের ইনস্টাগ্রামে একটি চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করলেন আলিয়া সিদ্দিকি। সেই ভিডিওতে দেখা মিলেছে নওয়াজ-আলিয়ার দুই সন্তান শোরা এবং ইয়ানির। খবর হিন্দুস্তান টাইমসের।

সেই ভিডিওতে কাঁদোকাঁদো কণ্ঠে আলিয়াকে বলতে শোনা গেল, দুই সন্তানসহ আলিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন নওয়াজ।

তিনি বলেন, আমরা নওয়াজের বাড়ি থেকে এলাম, সেখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে অঝোরে কাঁদছে। আমাদের বাংলো থেকে বের করে দেওয়া হল, বলা হল আমরা সেখানে ঢুকতে পারব না।

আমি বুঝতে পারছি না ছেলেমেয়েকে নিয়ে কোথায় যাব এখন? আমার কাছে মাত্র ৮১ টাকা আছে, টাকা নেই, মাথার উপর ছাদ নেই!

এরপর দেখা যায়, শোরা কাঁদতে কাঁদতেই মায়ের কাছে এগিয়ে আসে। আলিয়ার বলেন, নওয়াউদ্দিন আমি তোমাকে কোনদিন ক্ষমা করব না আমার সন্তানদের এই কষ্টটা দেওয়ার জন্য।

আমি আপনাদের দেখাতে চাই আমার সন্তানর কী কষ্টটাই না পাচ্ছে এই মাঝরাতে। এই গভীর রাতে আমি রাস্তায় দাঁড়িয়ে, জানি না কোথায় যাব সন্তানদের নিয়ে’।

অপর এক ভিডিয়ো শেয়ার করেন আলিয়া। যেখানে দেখা যায় কোনও আত্মীয়র বাড়ির মেঝেতে শুয়ে রয়েছে তার দুই সন্তান।

এই ভিডিয়ো শেয়ার করে আলিয়া ইনস্টা লিখেছেন, এটাই নওয়াজউদ্দিন সিদ্দিকির আসল রূপ। নিজের সন্তানদেরও ছাড় দেয়নি সে।

আলিয়া জানান, ভারসোভা পুলিশের ডাক পেয়ে থানায় গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন বাংলোয় নিরাপত্তারক্ষী মোতায়েন করেছেন নওয়াজ। তারা বাড়িতে ঢুকতে বাধা দেয় আলিয়া ও তার সন্তানদের। এর জেরেই এক কাপড়েই রাস্তায় ঠাঁই হয় তাদের। পরে আলিয়ার এক আত্মীয় তার এক কামরার ঘরে জায়গা দেন তিনজনকে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *