Home / Entertainment / ধারাবাহিক নিয়ে ঈদে হাজির থাকছেন জাহিদ হাসান

ধারাবাহিক নিয়ে ঈদে হাজির থাকছেন জাহিদ হাসান

ধারাবাহিক নিয়ে ঈদে হাজির থাকছেন জাহিদ হাসান
ছবি: যুগান্তর

দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। একটা সময় ঈদ উৎসবে একাধিক নাটক নিয়ে হাজির হতেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের নির্মাণও থাকতো। কিন্তু এই সময়ে এসে কাজ কমিয়ে দিয়েছেন এ অভিনেতা। উৎসবে দুই একটি নাটকে দেখা যায় তাকে।

এমনিতেই দীর্ঘদিন ধরে নাটকে এ অভিনেতার উপস্থিতি খুব কম। তবে এবারের ঈদে দর্শকদের জন্য তিনি নিয়ে এসেছেন সাত পর্বের এক ধারাবাহিক নাটক ‘ক্ষমা করে দিও’।

নাটকে জাহিদ হাসানের সাথে জুটিবদ্ধ হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এটি পরিচালনা করেছেন হানিফ খান।

এতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘একটি সাত পর্বের কাজ করেছি। বৈশাখীতে চলবে ঈদের সাত দিন। বেশ সুন্দর একটি গল্পে কাজটি হয়েছে।’

নাটকে অভিনয় কমিয়ে দেয়া প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘কাজ করছি খুব কম, তবে কাজ করছি। একেবারেই যদি না করতাম তাহলে তো ঈদে কাজ আসতো না। তবে আমি কাজ কমিয়ে দিয়েছি ব্যাপারটা এমন নয়। নাটকের বর্তমান অবস্থা যা তাতে কাজ করাটা খুবই কষ্টকর। নাটকের এখন গল্প নেই। যা হচ্ছে তাতে আসলে আমাদের মত অভিনেতা প্রয়োজন হয় না। কাজের যা প্রস্তাব আসছে তাতে অভিনয় করতে ইচ্ছে হয় না। তাই কাজ কম হচ্ছে।’

আনন্দনগর প্রতিবেদক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *