Home / Entertainment / দেবের নায়িকা ফারিণ

দেবের নায়িকা ফারিণ

দেবের নায়িকা ফারিণ
ছবি: যুগান্তর

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও ওপার বাংলার সিনেমায় নাম লেখালেন। সিনেমার নাম ‘প্রতীক্ষা’। পরিচালনায় আছেন অভিজিৎ। 

এ সিনেমায় তার বিপরীতে থাকছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব। সেই সঙ্গে থাকছেন ফাটাকেষ্টখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এর আগে গত বছর অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণের। 

ফারিণকে অভিনয়ে নেওয়ার প্রসঙ্গে পরিচালক অভিজিৎ গণমাধ্যমকে জানান, দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে খুঁজছিলাম। এরপর ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরী নির্বাচন করেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। 

গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘প্রতীক্ষা’ সিনেমায় ফারিণ-দেবের সঙ্গে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। ছবি শুটিং শুরু হবে নভেম্বর মাসে। সিনেমার বেশিরভাগ শুটিং লন্ডনে হওয়ার কথা রয়েছে। কলকাতাতেও ছবির কিছু অংশ শুটিং হবে। 

এদিকে সিনেমার কাহিনি নির্মাতা খোলাসা করতে না চাইলেও এ ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। পরিচালক অভিজিৎ জানান, সিনেমার গল্প চূড়ান্ত। এখন শুধু চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করছেন অতনু রায়চৌধুরী।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন বাংলার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘কারাগার’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিলেন সেখানে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *