Home / Entertainment / তিন্নির আগ্রহ মৌলিক গানে

তিন্নির আগ্রহ মৌলিক গানে

তিন্নির আগ্রহ মৌলিক গানে
ছবি: যুগান্তর

অন্যের গান অর্থাৎ কাভার গানের চেয়ে নিজের মৌলিক গান কণ্ঠে তুলতে পছন্দ করেন এ সময়ের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। মৌলিক গান দিয়েই নিজের গায়িকা পরিচিতিটা গড়ে তুলতে চান। এ কারণে মৌলিক গান করার ক্ষেত্রে একটু বেশিই মনোযোগী হয়ে উঠেছেন এ সংগীতশিল্পী। 

তিন্নি বলেন, ‘একজন সঙ্গীত শিল্পীর মূল পরিচয় নিজের মৌলিক গান দিয়ে। যদিওবা রিয়েলিটি শো’তে অংশগ্রহণরে সময় আমাদেরকে অনেক শ্রদ্ধাভাজন শিল্পীর গান গাইতে হয়েছে। একটা সময় নিজের মৌলিক গানের প্রতি মনোযোগ বাড়াতে হয়েছে আমাকে। এজন্য কিছু শ্রুতিমধুর মৌলিক গানের সৃষ্টি হয়েছে। আগামীতে আরো ভালো ভালো মৌলিক গান করার ইচ্ছা আছে।’

আনন্দনগর প্রতিবেদক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *